মঠবাড়িয়া ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ”স্বামী সাগর পলাতক

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ২৭৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় পপি সিকদার (১৮) নামে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাগর হাওলাদারের বিরুদ্ধে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার উত্তর মঠবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সাগর পলাতক রয়েছে। সে উত্তর মঠবাড়িয়া গ্রামের লিটন হাওলাদারের পুত্র।

কিন্তু সাগর নেশাগ্রস্থ হওয়ায় প্রায়ই পপিকে মারধর করত। সম্প্রতি পপিকে মারধর করে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। দুই দিন আগে আমার ছেলে অপু মেয়েটাকে জামাই বাড়ি দিয়ে আসে। সাগর আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

নিহত পপির বাবা গৌতম জানান, গত ৪ বছর পূর্বে ৮ম শ্রেণীতে পড়ুয়া তাঁর মেয়ে পপি স্কুলে যাওয়ার পথে সাগর জোর পূর্বক তুলে নিয়ে বিয়ে করেন। বিয়েতে তাঁর পরিবার রাজি না থাকলেও তাদের দাম্পত্য জীবনে পুত্র সন্তান হওয়ায় মেয়ের সুখের কথা চিন্তা করে পরে মেনে নেন।

নিহত পপির ভাই অপু সিকদার জানান, গত দুই দিন আগে আমি আমার বোনকে তাঁর স্বামীর বাড়িতে দিয়ে আসি, সকালে খবর পাই পপি মারা গেছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ”স্বামী সাগর পলাতক

আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২