মঠবাড়িয়া ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি আউয়াল ও সম্পাদক হাকিম

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ২৯১ বার পড়া হয়েছে

জিয়াউর রহমান যদি খন্দকার মোস্তাকের সাথে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত না থাকতো তবে ঘাতকদের এমন দুঃসাহস ছিলনা যে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করবে। সেদিন প্রথমেই মুক্তিযুদ্ধের রনধ্বনী জয়বাংলা নিষিদ্ধ হয়। বিজয় দিবসে বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু নিষিদ্ধ হয়। বাংলার মাটিতে নিষিদ্ধ হয় স্বাধীনতার পুস্পিত আদর্শ, করা হয় ইতিহাস বিক্রিত। আজ রোববার দুপুর সাড়ে ১২.৩০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ভার্চুুয়ালী পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে একথা বলেন। এ সময় তিনি আরোও বলেন, বাংলাদেশকে অসাম্প্রদায়ীকতা থেকে সাম্প্রদায়ীক ধারায় নিয়ে যাওয়ার অগ্রনায়ক ছিলেন সেনাপতি জিয়াউর রহমান।
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে আয়োজিত এ সম্মেলন সকাল ১০ টায় শুরু হবার কথা থাকলেও উদ্বোধন হতে সাড়ে ১২ টা বেজে যায়। তবে সকাল থেকেই বর্ণাঢ্য মিছিল নিয়ে আসতে থাকেন তৃণমুল নেতা কর্মীরা। এ সময় পিরোজপুর পরিনত হয় মিছিলের শহরে। সম্মেলনকে কেন্দ্র করে পিরোজপুরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন সহ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি এ কে এম আউয়াল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলদারকে পুনরায় নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি আউয়াল ও সম্পাদক হাকিম

আপডেট সময় : ০১:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২