মঠবাড়িয়া ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় মা কুকুরের ১২ ছানা, উৎসুক জনতার ভিড়

মো. রুম্মান হাওলাদার
  • আপডেট সময় : ১১:৩৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৩০০ বার পড়া হয়েছে

পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় একটি পোষা মা কুকুর ১২টি বাচ্চা প্রসব করায় এলাকায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে। স্বাভাবিক প্রাকৃতিক প্রজননে সাধারণত একটি মা কুকুর ৪/৫ টি ছানা দিয়ে থাকে। সেখানে একসাথে ১২টি ছানা প্রসবের ঘটনায় মা কুকুর ও তার ১২টি ছানাকে একনজর দেখতে উৎসুক জনতাদের ভিড় করতে দেখাযায় তার মনিবের বাড়িতে। বিরল এ ঘটনাটি মিলছে পৌর শহরের ৭নং ওয়ার্ড নিউমার্কেট ৮০ ভিটি এলাকায় দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি মনির হোসেন আকন বাড়িতে।

একসপ্তাহ আগে দেশিয় জাতের এ পোষা মা কুকুরটি তার মনিবের বাড়ির আঙিনায় ১২টি ছানা প্রসব করে। প্রতিটি ছানাই ফুটফুটে আর নাদুস- নুদুস। মা কুকুর কোথাও গেলে বাচ্চা গুলো দলবেধে মায়ের পিছনে পিছনে ছুটে আর দুরন্তপনায় মেতে উঠে। মা ও কুকুর ছানার এমন গভীর মমতা এলাকার মানুষকে মুগ্ধ করেছে। প্রতিদিনই পথচারি, স্কুল পড়–য়া শিক্ষার্থী সহ নানা শ্রেনি পেশার মানুষ ভিড় জমায় সেখানে। এক নজর দেখার জন্য। একই এলাকার আধা কিলোমিটার দূরে অন্য এক মালিকের একটি পোষা কুকুর ৩টি বাচ্চা দেয়। সে বাচ্চাগুলোকে দেখাযায় তার মাকে রেখে মনির আকনের প্রভুভক্ত পোষা মা কুকুরের ১২টি ছানার সাথে থাকতে।

মনির হোসেন আকন জানায়, কিছুদিন আগে আমাদের পোষা কুকুরটি ১২টি ছানা দেয়। একসাথে এতোগুলো ছানা তাই নজর রাখতে হয় আরও বেশি। বাসার পাশেই গাড়ি চলাচলের রাস্তা। বাচ্চাগুলো অনেক সময় ছোটাছুটি করে রাস্তায় বেড় হয় মা কুকুরে সাথে। প্রতিটি বাচ্চাই দেখতে খুব সুন্দর। এতগুলো বাচ্চা পর্যাপ্ত দুধ পেতে মা কুকুরটিরকে প্রয়োজনের তুলনায় খাবার দিতে হয় আরও বেশি। অনেক সময় আশপাশের কুকুরের ছানা এসেও যুক্ত হয় আমাদের এই ১২টি ছানার সাথে। ফলে অনেক সময় মা কুকুরটি একসাথে এতোগুল বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে নাজেহাল হয়ে পড়ে। তারপর মা কুকুরটি পরম যত্নে আগলে রাখছে বাচ্চাগুলোকে। এমন দৃশ্য এলাকার সকলকে মুগ্ধ করেছে।

ওই এলাকার বাসীন্দা গৌতম কর্মকার জানায়, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি সাধারণত কুকুর ৪/৫টা বাচ্চা দেয়। এক কুকুরে একসাথে ১২টি ছানা এর আগে এমন ঘটনা কখন দেখিনি। বাচ্চাগুলোও রীতিমত নাদুস নুদুস। সবচেয়ে ভালো লেগেছে সজাগ দৃষ্টিতে মা কুকুরটি পরম যত্নে ছানা গুলোকে আগলে রাখা দেখে। কোন কারনে একটি ছানা বিপদে পড়লে অমনি মা কুকুরটি গ্যাউ গ্যাউ করে এগিয়ে যায় বাঁচাতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় মা কুকুরের ১২ ছানা, উৎসুক জনতার ভিড়

আপডেট সময় : ১১:৩৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২