মঠবাড়িয়া ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ঝালকাঠির বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ২৭১ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বোমা হামলার অভিযোগে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজাপুর থানায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস ফরাজি বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়।মামলার বিবরণে জানা যায়, রাত সাড়ে ১১ টার দিকে শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খানের বাড়িতে একটি অনুষ্ঠান শেষে ১০-১২ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা পিংড়ি স্কুল এলাকায় আসে। সেখানে লোকজন উপস্থিতি দেখে কাছে গিয়ে এখানে কারা জানতে চায়।

এসময় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের গালাগাল করে। এক পর্যায়ে তাদেরকে মারধর শুরু করে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান ত্যাগ করলে তাদের লক্ষ্য করে পেছন থেকে পরপর তিনটি বোমা নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ জানান, একদম মিথ্যা গায়েবি একটা মামলা করা হয়েছে। বিএনপির সভাপতি-সম্পাদকসহ তারা অনেকেই এলাকায় নেই। পিংড়ির কোন মানুষই জানে না ওখানে কোন ঘটনা ঘটেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এখ নপর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠির বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা

আপডেট সময় : ১১:০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২