আগামী ১০ ডিসেম্বর নৈরাজ্য হলে প্রতিহত করা হবে”প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন
- আপডেট সময় : ০৫:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ৩১৫ বার পড়া হয়েছে
আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াত সমাবেশের নামে নৈরাজ্যে সৃষ্টি করতে চাইলে প্রতিহত করা হবে। এজন্য তিনি আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ সব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন।
গতকাল বুধবার (৩০ নভেম্বর) রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
তাজউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর যখন দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এরা আন্দোলনের নামে দেশের সম্পদ ধ্বংস করে আসছে। বোমা মেরে মানুষ মেরেছে। এদের বিষ দাঁত ভেঙে দিতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
প্রতিবাদ সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা ফয়সাল আহম্মেদ, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, শ্রমিক লীগ নেতা জুলফিকার আমীন সোহেল, ইউনিয়ন যুবলীগ সভাপতি জুনায়েত আহম্মেদ জুয়েল, স্থানীয় ইউপি সদস্য রামীম গাজী, স্থানাীয় যুবলীগ নেতা মামুন ফরাজি, উপজেলা শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম শাহিন খান, যুবলীগ নেতা আবু জিহাদ, ছাত্রলীগ নেতা নাঈম আহম্মেদ প্রমুখ













