মঠবাড়িয়া ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নারিকেল গাছ নিয়ে বিরোধে মেয়ে ও বাবাকে কুপিয়ে আহত

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ২৭৩ বার পড়া হয়েছে

নারিকেল গাছ নিয়ে বিরোধের জেরে বাবা ও মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আহতের পরিবার জানায়, রাজাপুর উপজেলার পশ্চিম কানুদাসকাঠি গ্রামের মৃত আসমত আলি হাওলাদার এর ছেলে মোঃ কাওসার হাওলাদার (৬০) ও তার আপন ছোট ভাই বেলায়েত হাওলাদার এর সাথে দীর্ঘদিন যাবত জমা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে নিজ ভিটার একটি নারিকেল গাছ থেকে নারিকেল পারতে গেলে ছোট ভাই বেলায়েত হোসেন, তার স্ত্রী জোসনা বেগম, বড় ভাই আশরাফ আলি হাওলাদার এর সাথে দন্দে জড়িয়ে পরেন।

এসময় বেলায়েত, জোসনা, আশরাফ, হেমায়েত ও রাকিব সহ বেশ কয়েকজন মিলে তাকে এলোপাথাড়ি ভাবে কোপানো শুরু করে।

এ সময় তার মেয়ে ফারজানা আক্তার বাবাকে উদ্ধারে এগিয়ে আসলে তাকেও হত্যার উদ্দেশ্যে দাও দিয়ে মাথায় একাধিক কোপ দেয় ও লাঠিসোটা দিয়ে এলোপাথারি পিটিয়ে আহত করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফারজানা আক্তার বলেন, ছোট চাচাদের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে দন্দ চলে আসছিলো। তারই জেরে ঘটনার দিন আমার বাবাকে কোপাতে দেখে আমি সেখানে গেলে আমাকে মারধর ও এলোপাথারি ভাবে কোপায় তারা।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জ্যোতি বলেন, দুজনকেই রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় সকাল সারে ১০ টায় মেডিকেলে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।

এদিকে বিষয়টি জানতে অভিযুক্ত বেলায়েত হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূলক চন্দ্র রায় জানান, ঘটনাটি সম্পর্কে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারিকেল গাছ নিয়ে বিরোধে মেয়ে ও বাবাকে কুপিয়ে আহত

আপডেট সময় : ০১:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২