মঠবাড়িয়া ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর জাতীয় পার্টি নেতা পা বিচ্ছিন্নের মামলায় ৪ আসামি কারাগারে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২ ৩২২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টার ঘটনায় মামলায় উচ্চ আদালতে আগাম জামিনে থাকা এজাহার ভুক্ত ছয় আসামি আজ রোববার দুপুরে পিরোজপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে দুই জনের জামিন মঞ্জুর করে চার আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত ।

জামিন না হওয়া আসামিরা হচ্ছেন সগির মিয়া (৪০), খাইরুল ইসলাম মুছা শরীফ (৬০), বশীর পঞ্চাইত (৩৫) ও হুমায়ূন (৩০)। এর আগে ২০ নভেম্বর মটর সাইকেল চালক বাবুকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বাবু এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তাঁর ঘটনার সাথে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর আগে মূল আসামি ইয়াসিনকে ঢাকা লালবাগ থানাধীন বেড়িবাধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্য মতে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র পৌর শহরের বহেরাতলা এলাকার খাল থেকে উদ্ধার করা হয়। ইয়াছিন বর্তমানে জেল হাজতে রয়েছে। সে তুষখালী গ্রামের মো. হাফেজ খানের ছেলে।

অপরদিকে হামলার দিন গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরেই শফিকুল ইসলামকে হত্যার পরিকল্পণাকারী তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের ভাই তুষখালী বাজারের মুদি দোকানী নাসির হোসেনকে গ্রেপ্তার করা হয়। নাসির হোসেনও বর্তমানে জেল হাজতে রয়েছে। আহত শফিকুল ইসলাম তুষখালী গ্রামের আইয়ূব আলী শিকদারের ছেলে ও তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর জাতীয় পার্টি নেতা পা বিচ্ছিন্নের মামলায় ৪ আসামি কারাগারে

আপডেট সময় : ০২:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২