মঠবাড়িয়া ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আ.লীগ অফিসে ককটেল বিস্ফোরণ”মঠবাড়িয়ায় বিএনপি’র ১৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২ ৩২৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ার আ.লীগ অফিস ভাংচুর ও ককটেল বিস্ফেরণ ঘটানোর অভিযোগে দেড় শতাধিক নেতা কর্মির বিরুদ্ধে মমলা হয়েছে। উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম মোল্লা বাদী হয়ে রোববার রাতে পৌর বিএনপি’র সাবেক সভাপতি কে,এম হুমায়ূন কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০২ জনকে নামীয় এবং ৫০জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে এ মামলা করেন। মামলায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এড. রফিকুল ইসলাম বাবুলকেও আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (৪ ডিসেম্বর) দিনগত গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা শেষ করে আবুল কালাম মোল্লা ও অন্যান্য দলীয় নেতা-কর্মিরা বাসায় যাওয়ার পথে বিএনপি ও তাঁর সহযোগি সংগঠনের দেড় শতাধিক নেতা-কর্মি লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র সস্ত্রসহ নিয়ে পৌরশহরের ব্যাংকপাড়াস্থ আ.লীগ অফিসের সম্মুখে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে যুবলীগ অফিসের টিনের বেড়া ও আ’লীগ অফিসের জানালার গ্লাসে ব্যাপক ক্ষতি হয়। পরে আসামিরা আ.লীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে অফিসে ককটেল বোমা নিক্ষেপ করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল মামলাটি মিথ্যা ও গায়েবী দাবী করে বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র মহা সমাবেশে নেতা-কর্মিদের অংশগ্রহনে বাধা দেয়া সরূপ মামলাটি করা হয়েছে। এ মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবেনা বরং আরো শক্তিশালী হবে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার মামলা সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ওই রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আ.লীগ অফিসে ককটেল বিস্ফোরণ”মঠবাড়িয়ায় বিএনপি’র ১৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২