মঠবাড়িয়া ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় ডাঃ রাজিবের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ৩৬৬ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ায় ডাঃ রাজিবের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব রায় চৌধুরীর বিরুদ্ধে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ১ ডিসেম্বর রাত ৮ টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার দুই নারীকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। এ সময় ডাঃ রাজিব রায় চৌধুরী জরুরী বিভাগে কর্তব্যরত ছিলেন। তিনি রোগীর অবস্থা দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টাটাসে দেখা যায়,ডাঃ রাজীব গুরুতর অসুস্থ রোগীর প্রাথমিক চিকিৎসা না দিয়েই বরিশালে রেফার করেন।গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

ডাঃ রাজীবের বাড়ি যশোর জেলায়। তিনি ৪২ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য বিভাগে কর্মরত আছেন।

ডাঃ রাজিব জানান,দুর্ঘটনার শিকার একজন রোগীর বমি হচ্ছিল আরেকজন রোগীর বমি বমি ভাব ছিল।এজন্য প্রাথমিক চিকিৎসার পর তাদের রেফার করা হয়েছিল।তবে রোগীর অনুরোধের কারনে রিস্ক বন্ডে স্বাক্ষর রেখে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম জানান,বিষয়টি খোঁজ নিয়েছি।ডাঃ রাজিব যে চিকিৎসা দিয়েছেন তাতে কোন অবহেলা ছিল না।তবে এ নিয়ে কারো সাথে আচরনে কোন ত্রুটি ছিল না কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এমপি মহোদয় আসার পর ডাঃ রাজিবের বিরুদ্ধে যে স্টাটাস দেওয়া হয়েছে তা সহ বিষয়টি উপাস্থাপন করা হবে।এছাড়া ডাঃ রাজিব রবিবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ডাঃ ফেরদৌস ইসলাম আরও জানান,যে রোগীদের চিকিৎসা নিয়ে অবহেলার অভিযোগ উঠেছে তারা রবিবার (৩ ডিসেম্বর) ছাড়পত্র নিয়েছে।তবে তাদের কোন অভিযোগ নেই।যে গণমাধ্যম কর্মী অভিযোগ করেছেন তিনি অন্য কোন ব্যাপারে হাসপাতালে এসে জরুরী বিভাগে কর্তব্যরত ওই চিকিৎসকের সাথে তর্কে জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার খান জানান,একজন রোগীর চিকিৎসা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে ডাঃ রাজিব বিতর্কে জড়িয়ে পড়েন।বিষয়টি অনাকাঙ্ক্ষিত।খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় ডাঃ রাজিবের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ

আপডেট সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২