মঠবাড়িয়া ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় আশ্রয়ণের ঘরে তালা, দখলে মাদকসেবী-গবাদিপশু বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত 

মঠবাড়িয়ায় জালিয়াতির অভিযোগে মামলা;তদন্তে ডিবি পুলিশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কুদ্দুস খান নামে এক কৃষকের বিরুদ্ধে জালিয়াতি মামলা করা হয়েছে।মঙ্গলবার সামসুদ্দোহা নামে এক ভুক্তভোগী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামী কুদ্দুস খান সাপলেজা গ্রামের মৃত আঃ রহমান খানের ছেলে এবং লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক।

মামলায় উল্লেখ করা হয়,আসামী উপজেলা কৃষি অফিস থেকে কৃষক গ্রুপের সদস্যদের নামে ভর্তুকি মূল্যে একটি পিকআপ ভ্যান নেয়।সরকারি নিয়ম অনুযায়ী পিকআপটি কৃষি মন্ত্রনালয়ের অধীন উপকূলীয় এলাকায় কৃষি পন্য সরবরাহ ও বাজার সংযোগ স্থাপন প্রকল্পের কাজে ব্যবহার করার কথা।কিন্তু আসামী কুদ্দুস খান সরকারী নীতিমালার তোয়াক্কা না করে পিকআপ ভ্যানটি ৮(আট)  লাখ টাকা মূল্যে বিক্রি করে দেয়। পরে ক্রেতা জানতে পারে, গাড়ির কাগজে উল্লেখিত কৃষক সমিতির নাম ফ্লুইড দিয়ে মুছে জালিয়াতি করে পিকআপ ভ্যানটি বিক্রি করা হয়েছে। এতে মামলার বাদী হয়রানির শিকার হয়েছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় জালিয়াতির অভিযোগে মামলা;তদন্তে ডিবি পুলিশ

আপডেট সময় : ০৪:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩