মঠবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
- আপডেট সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
স্মার্ট বাংলাদেশের প্রত্যয় “দুর্যোগ প্রস্তুতি সবসময় “এই প্রতিপাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মুজিববর্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সকালে এ দুর্যোগ প্রস্তুুতি দিবস পালন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মিলন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)উর্মী ভৌমিক।বিশেয অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত জাহান।এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)
ডাঃ ফেরদৌস ইসলাম, থানা ইন্সপেক্টর (অপারেশন) মোঃ আব্দুল হালিম, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুুতি কর্মসূচী (সিপিপি)ভারপ্রাপ্ত কর্মকর্তা মোাঃ আরাফাত
উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স কর্মকর্তা মোঃ সোহেল,সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান,মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু,উপ- পরিদর্শক (এসআই)আব্দুল কুদ্দুস,উপ- পরিদর্শক (এসআই)মোঃ সোহেল,ঘূর্ণিঝড় প্রস্তুুতি কর্মসূচীর ডেপুটি টিম লিডার ইকবাল হোসেন প্রমুখ।
এর আগে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।










