মঠবাড়িয়া ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় আশ্রয়ণের ঘরে তালা, দখলে মাদকসেবী-গবাদিপশু বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত 

মঠবাড়িয়ায় উপজেলা ছাত্র লীগের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে

মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচিতে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলায় পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি আসলাম উদ্দিন ও ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম মুন্না, শুভ, শাওন ও রাব্বি নামে ৪ ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। 

এ ঘটনায় মঠবাড়িয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পৌর শহরে থানা পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব টহলে রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ও হামলায় জড়িত সন্ত্রাসীদের বিচার দাবি করে পৌর শহরের ব্যাংকপাড়া দলীয় কার্যালয় ২৯ মার্চ বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। 

এ সময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হান লিখিত বক্তব্যে বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের সমর্থিত একটি গ্রুপ ছাত্রলীগের “মাসব্যাপী শ্রমজীবী, দুস্থদের মাঝে ইফতার বিতরণ” কর্মসূচিতে হামলা চালায়। 

তারা শান্ত মঠবাড়িয়াকে বারবার অশান্ত করে আসছে। সংবাদ সম্মেলন শেষে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এদিকে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আহত শাওন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন। তবে মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি। 

পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। তারা হলো- উপজেলার উত্তর বাদুরা গ্রামের মো. সিহাব হাওলাদারের ছেলে রেদওয়ান (২০), পাঠাকাটা গ্রামের আমির হোসেনের ছেলে তুহিন (২০), ভাইজোড়া গ্রামের সিদ্দিক গাজীর ছেলে রফিকুল ইসলাম (৩০), পশুরিয়া গ্রামের আবু হানিফ মাঝির ছেলে আল আমিন (২৫)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান আকাশ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সাকিল বাবু ও পৌর ছাত্রলীগের আহবায়ক আহত নাজমুল ইসলাম মুন্না, যুগ্ম আহবায়ক আহত শাওনসহ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ইফতার বিতরণের হামলার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। 

অপরদিকে ডিবি ওসি আসলাম উদ্দিনের ওপর হামলার ঘটনায় ডিবি এসআই জ্যোতির্ময় বাদী হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত ৩০ জন আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। গ্রেফতারকৃত ৪ আসামিকে ২৯ মার্চ বুধবার বিকালে আদালতে পাঠানো হয়। 

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় উপজেলা ছাত্র লীগের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আপডেট সময় : ১০:৪৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩