মঠবাড়িয়া ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় আশ্রয়ণের ঘরে তালা, দখলে মাদকসেবী-গবাদিপশু বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত 

ধর্ম মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে অনুদানের নামে প্রতারণা

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে অনুদান দেওয়ার কথা বলে এক স্কুল শিক্ষকের ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ভুক্তভোগী শিক্ষক কল্যান দাশ নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ভুক্তভোগী উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডেপুটেশনে কাজ করেন।

কল্যান দাশ শিক্ষক জানান, সোমবার বিকেলে চাচা সাবেক উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি ধর্ম মন্ত্রণালয় থেকে মন্দিরের অনুদান হিসাবে ৫০ হাজার টাকা পাওয়ার কথা বলে এক সচিবের ফোন নম্বর দেন। ওই সচিবকে ফোন দিলে তিনি পৃথক তিনটি মোবাইল নম্বরের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট কার্ডের নম্বর চান ও আমাকে কিছু প্রশ্ন করেন। সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার দেওয়া পৃথক তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৭৫ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্র।

বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বলেন, আমাদের বাড়ির একটি মন্দিরে অনুদানের কথা বলে সচিব পরিচয়ে ফোন দেন। পরে ওই দিন বিকেলে একটি ক্রেডিট কার্ডের মাধ্যমে লেন-দেন আছে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট চান। আমি পরে আমার ভাতিজাকে ফোনে বিষয়টি জানাই। প্রতারক চক্র তার কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ধর্ম মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে অনুদানের নামে প্রতারণা

আপডেট সময় : ০৩:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩