মঠবাড়িয়া ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

শিক্ষার্থীদেরকে কম্পিউটার শিক্ষায় পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন (রিপন) মিয়া বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কম্পিউটার শিক্ষায় পারদর্শী হতে হবে। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশী না হলেও চলবে, তবে প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি শিক্ষকদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার জন্য প্রতি আহবান জানান। তবে এসময় তিনি এ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্য জেলা উপজেলা থেকে আসা শিক্ষকবৃন্দ নিয়োগের পর পরই শহরে বদলির তদবির করার বিষয় উদ্বেগ প্রকাশ করেন। 

বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাযিল (স্না তক) মাদ্রাসার  উন্নয়ন মূলক কাজ পরিদর্শন শেষে শিক্ষকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি আবুল খায়ের লাকি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,  বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান (পিপিএম), পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, ভাণ্ডারিয়ার ইউএনও সীমা রাণী ধর, মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহীম খান প্রমুখ। 

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ খান, জেপির ভাণ্ডারিয়া উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খান, জেপির জামাল উদ্দিন মিয়া স্বপন, বিশিষ্ট সমাজসেবী মো. মহসিন মিয়া শাহিন, জেপির উপজেলা নেতা মো. মিজানুর রহমান সেন্টু সহ মাদ্রাসার শিক্ষকসহ গভনির্ং বডির সদস্যবৃন্দ।

এর পূর্বে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন (রিপন) মিয়া তার ভাণ্ডারিয়াস্থ বাস ভবন থেকে পায় হেটে মিয়া বাড়ি টু কাজী বাড়ি খাল পুনঃখনন কাজের পরিদর্শনসহ পৌর শহরের বিভিন্ন চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করেন। পরে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাযিল (স্নাতক) মাদ্রাসা সংলগ্ন তার পিতা জেপির সাবেক উপজেলা সহসভাপতি সমাজসেবী মরহুম আজাহার উদ্দিন মিয়া এর কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করেন। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন ঐ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহীম খান।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদেরকে কম্পিউটার শিক্ষায় পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

আপডেট সময় : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩