মঠবাড়িয়া ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারে কার্যালয়েল সামেন শহীদ ফয়জুর রহমান আহমেদের স্মৃত্মিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, সদর থানা অফিসার ইনচার্জ আ. জা. মো: মাসুদুজ্জামান মিলু সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, দেশপ্রেমিক এই পুলিশ অফিসার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে সাড়া দিয়ে দেশ মাতৃকাকে শত্রু মুক্ত করার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে পুলিশের অস্ত্রগুলি বিতরণ করে বিরল ভূমিকা রেখেছিলেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি বিভিন্ন প্রশিক্ষণ কম্পে বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া, তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, তাদের মধ্যে মনোবল বৃদ্ধি করাসহ বিভিন্নভাবে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন।

১৯৭১ সালের ০৫ এপ্রিল পিরোজপুরের তৎকালীন মহাকুমা পুলিশ অফিসার (ঝউচঙ) ফয়জুর রহমান আহমেদ পাক বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। তিনি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল ও কার্টুনিষ্ট আহসান হাবীব এর পিতা। শ্রদ্ধাঞ্জলি শেষে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান সহ পুলিশ কর্মকর্তারা শহীদ ফয়জুর রহমান আহমেদ এর স্মৃত্মিস্তম্ভে সামনে তার জন্য দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:১৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩