মঠবাড়িয়া পৌর শহরে হঠাৎ করে চুরির উপদ্রুপ বেড়েছে। ৩ সাংবাদিকের বাসায় চুরি।
- আপডেট সময় : ০৭:১৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
রুম্মান নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ করে চোরের উপদ্রপ বেড়ে গেছে। মাত্র এক দিনের ব্যবধানে তিনটি চুরির ঘটনা সংঘটিত হয়।
রবিবার (২১মে) আনুমানিক বিকেল সাড়ে পাঁচটায় পৌর শহরের ৩ নং ওয়ার্ডে দৈনিক দেশের কন্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ আবু জাফরের বোনের বাসার সামনের ও পিছনের কেসি গেইটের তালা ভেঙে দুর্বৃত্ত চোররা ৩ লক্ষ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোট ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় বাসায় কেউ ছিল না। বোন কহিনূর বেগম শনিবার ভাই আবু জাফরের বেতমোড়ের বাসায় বেড়াতে যায়। যাওয়ার সময় বাসার গৃহপালিত হাঁস মুরগি দেখাশোনার জন্য প্রতিবেশী গৃহ পরিচালিকা ছবি রানীকে বলে যায়। বিকেলে ছবি রানী হাঁস মুরগি খাবার দিতে এসে ঘরের দরজার তালা ভাঙা দেখতে পেলে ঘরের মালিক কহিনূর বেগমকে ফোনে জানান। খবর পেয়ে সাংবাদিক ভাইয়ের বাসা থেকে কহিনূর নিজ বাসায় ফিরে এসে দেখতে পান দরজার তালা ভাঙা, ঘরে পাঁচটি রুমের ২টি আলমারি ও ৩টি ওয়ারড্রোপের ড্রয়ারগুলো লকার ভাঙা ও খোলা এবং একটি ট্রাংক ও সাতটি ব্রিফকেস ধারালো অস্ত্র দিয়ে কেটে টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় কাপড় চোপড় সহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে মেঝেতে ফেলে রেখে যায় চোরেরা।
অপরদিকে সন্ধ্যার সময় পৌর শহরের ৫ নং ওয়ার্ডে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বাসায় চুরির ঘটনা ঘটে। এর একদিন আগে ওই একই ওয়ার্ডে মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকনের বাসার সামনের দরজার তালা ভেঙ্গে চোরেরা হানা দেয়। এসময় তার ফিরে আসার উপস্থিতি টের পেলে পিছনের দরজা দিয়ে দুর্বৃত্ত চোররা দ্রুত পালিয়ে যায়।
এক দিনের ব্যবধানে হঠাৎ এরকম দিনদুপুরে পৌর শহরে চুরি বেড়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসী ও সাধারণ জনমনে উদ্বেগ, শঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে।













