মঠবাড়িয়া ০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় গৃহবধুর মৃত্যু; স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৯ মে) ওই গৃহবধূর মা হেনোয়ারা বেগম বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার মঠবাড়ীয়া সমাচারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তানিয়া আক্তার খাদিজা (৩৭) মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ফিরোজ আহমেদের মেয়ে। অভিযুক্ত স্বামী কামরুল মৃধা (৪০) একই উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মৃত বাদশা মৃধার পুত্র। তারা পরষ্পর মামাতো ফুফাতো ভাইবোন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন সময় খাদিজার সাথে স্বামী কামরুল মৃধার ঝগড়া হতো। কামরুল মৃধা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি সেখানে থেকেই ব্যবসা পরিচালনা করেন এবং মাঝে মধ্যে সোনাখালীর বাড়িতে আসেন।

গত ১০ মে (বুধবার) দিবাগত রাতে তারা স্বামী-স্ত্রী তাদের তিন সন্তান নিয়ে ওই বাড়িতেই ছিলেন। ভোর হতে না হতেই বিষ খাওয়ার খবর ও মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে খাদিজার পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। সারারাত নির্যাতন করে হত্যা করা হয় খাদিজাকে। এরপর এ হত্যাকান্ড ভিন্ন খাতে নিতে বিষ খাওয়ার গুজব ও অপপ্রচার চালানো হয়। এ ঘটনার পর থেকে স্বামী কামরুল মৃধা পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় গৃহবধুর মৃত্যু; স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩