বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে ঐক্যবদ্ধ হন- মঠবাড়িয়া জাতীয় পার্টির সভাপতি
- আপডেট সময় : ০২:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
পিরোজপুরের বৃহত্তর মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান লিটন দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি উপজেলা কমিটি নিয়ে যারা দলের ভিতরে গঠনতন্ত্রবিরোধী ও ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তার কোন সাংগঠনিক ভিত্তি নেই বলেও গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।
শুক্রবার (২৬ মে) দুপুরে পৌর শহরের থানাপাড়ায় তার নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পৌরজাতীয় পার্টির সভাপতি মোঃ নাসির উদ্দিন জমাদ্দার, জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান দুলাল, রহমার আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান লিটন বলেন, মঠবাড়িয়া উপজেলায় জাতীয় পার্টির বৈধ কমিটি থাকা সত্ত্বেও কতিপয় কিছু নেতাকর্মী একটি মহলের ইন্দোনে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া একটি আহবায়ক কমিটি প্রকাশ করে। যার কোন সাংগঠনিক ভিত্তি নেই। মূলত তারা এরকম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসন্ন পৌর ও দ্বাদশ জাতীয় নির্বাচনের উপর একটি খারাপ প্রভাব ফেলাতে চাচ্ছে। মঠবাড়িয়া জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থানে থাকায় বিরোধী দলগুলো চায় জাতীয় পার্টির ভাঙ্গন। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর নির্দেশ মোতাবেক মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টি পরিচালিত হচ্ছে। তিনি সাধারণ মানুষকে বিভ্রান্তি না হবার আহ্বান জানান













