মঠবাড়ীয়া নদীর পাড় কেটে ইট ভাটায় নেওয়া বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান
- আপডেট সময় : ১২:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বলেশ্বর নদীর তীরে গড়ে উঠেছে ৮টি ইটের ভাটা।বছরের পর বছর নদীর তীরের মাটি কেটে ইট তৈরি করলেও নিশ্চুপ প্রশাসন।মাঝে মাঝে সাংবাদিকদের ক্যামেরা দেখে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করলেও ভিন্ন কৌশলে নদীর মাটি সংগ্রহ করেন ভাটা মালিকরা।
সম্প্রতী তুষখালী এইচএইচ ব্রিক্সে নদীর পাড় থেকে মাটি নেওয়া হয়। নদীর পাড়ে পল্টুন বসিয়ে ভেকু দিয়ে মাটি কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এইচএইচ ব্রিক্স নামে এই ইট ভাটার মালিক মোঃ শাহাদাত হোসেন। তিনি তুষখালী ইউনিয়ন চেয়ারম্যানের আপন ভাই।খবর পেয়ে ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার সেখানে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন।
ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন,নদীর তীর থেকে মাটি কেটে ইট ভাটায় নেওয়া বিষয়টি অবগত হয়েছি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নদী থেকে মাটি ওঠানের কাজে ব্যবহৃত পল্টুন পটুয়াখালী ফেরত পাঠানো হয়েছে। আমার এলাকায় কেউ অনিয়ম করতে পারবে না।













