মঠবাড়িয়া ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়া ডিবি পুলিশের হাতে গাঁজাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা গোয়েন্দা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) শনিবার রাতে পৌর এলাকার ডাকবাংলো এলাকা থেকে পলাশ চন্দ্র কুলু (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃত পলাশ চন্দ্র কুলু উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল চন্দ্র কুলুর ছেলে।

ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় জানান, উর্দ্ধতন কর্তপক্ষের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৌর এলাকার ডাকবাংলো এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রেতারা পালিয়ে গেলেও দাওয়া করে পলাশ চন্দ্র কুলুকে আটক করতে সক্ষম হই। এসময় স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করলে মাদক ব্যবসায়ী পলাশ তার প্যান্টের পকেট থেকে কাগজে মোড়ানো ২০ গ্রাম গাঁজা বের করে। শনিবার রাতেই তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় বাদি হয়ে পলাশ চন্দ্র কুলুর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ম্দ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পলাশকে গ্রেপ্তার দেখিয়ে ৫ জুন রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়া ডিবি পুলিশের হাতে গাঁজাসহ যুবক আটক

আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩