মঠবাড়িয়া ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় হত্যা মামলায় পলাতক প্রধান আসামী স্বামী কামরুলসহ গ্রেপ্তার-৫ 

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৩১১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় তানিয়া আক্তার খাদিজা (৩৭) নামে ৩ সন্তানের জননীকে হত্যা মামলায় পলাতক প্রধান আসামী স্বামী কামরুল মৃধাসহ ৫ পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। র‌্যাব সদস্যরা ঢাকার মেরুল বাড্ডা থেকে রোববার রাতে তাদের প্রেপ্তার করে মঠবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- কামরুল মৃধার ভগ্নিপতি সাপলেজা গ্রামের কালু মোল্লা, ভাগ্নে সজীব মোল্লা, বোন বেবী আক্তার ও হনুফা বেগম। কামরুল মৃধা উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মৃত বাদশা মৃধার ছেলে। এর আগে এ মামলার তদন্তকারি কর্মকর্তা মঠাবড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ গত ২৮ মে রোববার ভোর রাতে উপজেলার সোনাখালী গ্রামের নিজ বাড়ি থেকে রশিদ হাওলাদারের ছেলে জয়নাল নামে একজনকে গ্রেপ্তার করেন।

মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত তানিয়া আক্তার খাদিজার স্বামী কামরুল খুলনায় থেকেই ব্যবসা পরিচালনা করেন এবং মাঝে মধ্যে সোনাখালীর নিজ বাড়িতে আসেন। পরিবারিক বিষয়ে প্রায়ই খাদিজার সাথে স্বামী কামরুল মৃধার ঝগড়া হতো। ওই বিরোধের জেরে গত ১০ মে‘২৩ (বুধবার) দিবাগত রাতে পরিকল্পিত ভাবে খাদিজাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত খাদিজার মা হেনোয়ারা বেগম বাদি হয়ে নিহতের স্বামী কামরুল মৃধাকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে ১৯ মে শুক্রবার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কামরুল মৃধা উপজেলার ওই উত্তর সোনাখালী গ্রামের মৃত বাদশা মৃধার পুত্র। তারা পরষ্পর মামাতো ফুফাতো ভাইবোন।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃত আসামীদের ১০ দিনের রিমান্ড চেয়ে ৫ জুন সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় ৮ আসামীর মধ্যে ৬ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত

রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় হত্যা মামলায় পলাতক প্রধান আসামী স্বামী কামরুলসহ গ্রেপ্তার-৫ 

আপডেট সময় : ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩