মঠবাড়িয়া ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

জেলা প্রতিনিধি: অহিদুজ্জামান
  • আপডেট সময় : ০৫:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ২৮৬ বার পড়া হয়েছে

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পান্তাডুবি এলাকায় সড়ক থেকে এক নারীকে জোর করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন।

আটক প্রধান অভিযুক্ত আমিন খান (৪২) সদর উপজেলার টোনা ইউনিয়নের মৃত চান খানের ছেলে এবং সোহাগ মীর (৩৪) পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার সালাম মীরের ছেলে।

পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়ক দিয়ে পিরোজপুর শহর থেকে কদমতলার দিকে যাচ্ছিলেন ওই ভুক্তভোগী নারী। পথে কদমতলা নামক স্থানে পৌঁছালে আমিন খান ও ইমরান খান নামের দুই যুবক মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ওই নারীকে জোরপূর্বক কাছেই একটি ফাঁকা বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এছাড়া ভুক্তভোগী নারীর মোবাইল ও বিকাশ পাসওয়ার্ডও ছিনতাই করা হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে ছেড়ে দিলে তিনি রাতেই পিরোজপুর সদর থানায় এসে বিষয়টি পুলিশকে জানান।

পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার পরপরই মূল অভিযুক্ত আমিন খান ও তার সহযোগী সোহাগকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান চলছে, বাকি অভিযুক্তদের দ্রুত আটক করতে পারবো বলে আশা করছি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

আপডেট সময় : ০৫:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩