মঠবাড়িয়া ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজাপুরে চারটি স্কুলে ও দোকানে ৫৩ হাজার টাকা ল্যাপটপ টিভি চুরি 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে চারটি প্রাথমিক বিদ্যালয় ও একটি দোকান চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ১নং হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নগদ ২৫ হাজার টাকা ১টি ল্যাপটপ ও একটি ঘন্টা চুরি হয়েছে। ২নং দক্ষিণ সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নগদ ১৩ হাজার টাকা ২টি ল্যাপটপ ও একটি ঘন্টা চুরি হয়েছে। ৮১নং উত্তর পশ্চিম তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ঘন্টা চুরি হয়েছে। ৭৭নং তারা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ঘন্টা ও আসবাবপত্র চুরি হয়েছে। এছাড়া ৭৭নং তারা বুনিয়া স্কুলের পাশে আলতাফ হোসেনের দোকান চুরি হয় চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও ১টি টিভি নিয়ে গেছে। একটি পানির মোটর চুরি হয়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ গঠনস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শনকালে এসআই নাজমুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

রাজাপুরে চারটি স্কুলে ও দোকানে ৫৩ হাজার টাকা ল্যাপটপ টিভি চুরি 

আপডেট সময় : ০৩:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩