মঠবাড়িয়া ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

বৈদ্যুতিক ফাঁদে শিশুর মৃত্যু”দুই জন কারাগারে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৫১৫ বার পড়া হয়েছে

পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায ধানক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলায়মান নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ২জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুজ্জামান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ২ আসামি হলো-বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের হেমায়েত পহলান এবং আরেকজন হেমায়েত হাওলাদারের ছেলে ইউসুফ পহলান।

গত ৩১ অক্টোবর আসামিরা তাদের বন্ধকি জমিতে চাষাবাদ করা ধানক্ষেতে রাতের আধারে সকলের অগোচরে ইদুর মারার জন্য চিকন জিআই তারের সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে।এতে শিশু সোলায়মান (৫) দাদা বাড়ি থেকে মা ও চাচির সাথে তাদের নতুন বাড়িতে আসার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়।স্থানীয়রা ডাক চিৎকার শুনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শিশুটিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ ঘটনায় ১ নভেম্বর শিশু সোলায়মানের চাচা মোঃ জহুরুল হক বাদি হয়ে মঠবাড়িয়া থানায় ৩০৪/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

বৈদ্যুতিক ফাঁদে শিশুর মৃত্যু”দুই জন কারাগারে

আপডেট সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩