মঠবাড়িয়া ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাউখালীর মসজিদের ইমামদের সাথে”মহিউদ্দিন মহারাজ”মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাবাবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, বঙ্গবন্ধু যেমন ইসলামের জন্য ইসলামিক ফাউন্ডেশন করে গেছেন, সেই ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ ও মসজিদ কাম ইসলামিক শিক্ষা কেন্দ্র তিনি নির্মাণ করতে সক্ষম হয়েছেন। আপনাদের কাছে আমি দোয়া চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও জেনো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন।

তিনি আরও বলেন, ইমামরা হচ্ছে নেতাদেরও নেতা, আর এই নেতাদের জন্য ইনশাআল্লাহ আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে সংসদে দাঁড়িয়ে প্রথমে ইমাম-মুয়াজ্জেনদের জন্য মাসিক সম্মানের প্রস্তাব রাখবো।

রবিবার (১২ নভেম্বর)সকাল ১১ টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাউখালী উপজেলা ইমাম সমিতির সভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রশিদ তারেক, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,

মাওলানা আবদুল মতিন, মাওলানা মো. হোসাইন আহম্মেদ, মাওলানা ইবাদাত হোসেন প্রমূখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোবাক্ষের হোসেন।

নিউজটি শেয়ার করুন

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাউখালীর মসজিদের ইমামদের সাথে”মহিউদ্দিন মহারাজ”মতবিনিময় সভা

আপডেট সময় : ০৩:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩