মঠবাড়িয়া ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি চাঁদা দাবির অভিযোগ আটক

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

সাবেক এক নেতাকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিইডি অফিসের সামনে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অনিরুজ্জামান আটক করেছে।

আটক অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর পুত্র। গুরুতর আহত রায়হানকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়হান মঠবাড়িয়া সমাচারকে জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসের কাজ শেষ করে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে গতিরোধ করেন। এ সময় অনিক তার কাছে জানতে চান, খোঁজ নেয় না কেন? এরপর নানা কথা বলে তাকে হঠাৎ মারতে শুরু করে। অনিক ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে অনেক সময় তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, গুরুতর আহতাবস্থায় ছাত্রলীগ নেতা রায়হানকে আনা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি আসিকুজ্জামান জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হানকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে অনিরুজ্জামানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান শহরের এলজিইডি অফিস থেকে বের হলে অনিরুজ্জামান লোকজন নিয়ে হামলা চালিয়ে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে আহতকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত হেফাজতে নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি চাঁদা দাবির অভিযোগ আটক

আপডেট সময় : ০৬:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪