মঠবাড়িয়া ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে যুবককে হত্যা করলো প্রতিপক্ষরা

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুরে সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে হত্যা করছে প্রতিপক্ষরা। ধারালো অস্ত্র দিয়ে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে সোহাগ শেখ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষরা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ ওই গ্রামের সিদ্দিক শেখের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার জানান, গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলায় প্রধান আসামি করা হয়েছিল সোহাগকে। চার মাস আগে সোহাগ সেই মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হন।

পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে সোহাগ শেখকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ভাই সিপন শেখ। তিনি বলেন, সোমবার রাতে ফোন করে তার ভাই সোহাগ শেখকে বাড়ির সামনে বের করা হয়। পরে মাতুব্বর বাড়ির মসজিদের পাশে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় সোহাগের শরীর থেকে হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে তারা।”

এরআগেও কয়েকবার প্রতিপক্ষের লোকজন তার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল বলে জানান তিনি।

পিরোজপুর সদর থানার ওসি আসিকুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে যুবককে হত্যা করলো প্রতিপক্ষরা

আপডেট সময় : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪