মঠবাড়িয়া ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হ”ত্যা

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের সদর উপজেলায় পিটিয়ে এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে খুলনা নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত সৈয়দ রাসেল (২২) পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন।

এদিকে বুধবার দুপুরে রাসেল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও তার সহপাঠীরা।

নিহতের বড় বোন রেশমা আকতার বলেন, মঙ্গলবার দুপুরে রাসেল উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ হোসেনের সঙ্গে তার বাড়িতে দেখা যায়। সেখান থেকে ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে রাসেলের উপর হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে রাসেল মারা যায়। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান ওসি আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হ”ত্যা

আপডেট সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪