মঠবাড়িয়া ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

কাউখালীতে মহাজোটের জাতীয় পার্টির ২শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

মহাজোটের শরিক আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি)র পিরোজপুরের কাউখালী উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন।

২৯জুন শনিবার বিকাল সাড়ে পাঁচটায় কাউখালী দক্ষিণ বাজার টলসেটে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন বলেন বর্তমানে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর ভবিষ্যৎ রাজনীতির সঠিক কোন দিক নির্দেশনা না থাকায় আমরা জাতীয় পার্টি জেপি ও সহযোগী সংগঠন সমূহের সকল নেতৃবৃন্দের ঐক্যবদ্ধভাবে দল থেকে অব্যাহতি নিয়েছি।এবং আমরা এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনীতি করি ভবিষ্যতে যারা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবে আমরা তাদের সাথে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাবো।
আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন জাতীয় পার্টি জেপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি বজলুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হাসান জুয়েল, জাতীয় পার্টি জেপি নেতা মিজানুর রহমান, জাতীয় যুব সংহতির সভাপতি নুরুজ্জামান মনু, সাধারণ সম্পাদক কাইয়ুম শেখ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জয়দেব সমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাইয়িদ হোসেন, জাতীয় পার্টি জেপির সদর ইউনিয়ন সভাপতি ডাক্তার মতিউর রহমান, আমরাজুড়ী ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি সদস্য দাউদ আলী, সয়না রঘুনাথপুর ইউনিয়নের সভাপতি সাবেক ইউ,পি সদস্য জাকির হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
উল্লেখ্য গত জাতীয় সংসদ নির্বাচনে পূর্বে মহাজোটের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) কাউখালী উপজেলার তৎকালীন সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া নেতৃত্বে প্রায় তিন সহস্রাধিক নেতা কর্মী নিয়ে পদত্যাগ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

কাউখালীতে মহাজোটের জাতীয় পার্টির ২শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪