মঠবাড়িয়া ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২ মঠবাড়ীয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, অংশ নিলেন সংসদ সদস্য রুহুল আমীন দুলাল মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও অফিসের চাবি চুরির অভিযোগ :থানায় মামলা

ইসির জরুরি সংবাদ সম্মেলন, আসতে পারে পদত্যাগের ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে তিনিসহ অন্যান্য কমিশনাররা পদত্যাগের ঘোষণা দিতে পারেন। ইতোমধ্যে তারা পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। সেখানে তারা বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের ব্যাপারে জানতে চান। এ সময় কাজী হাবিবুল আউয়াল জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার সময় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তিনি।

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান। নিয়োগের একদিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন তারা।

উল্লেখ্য, এই কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বর্জন করে। ভোট শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। নতুন দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনসহ সব ক্ষেত্রে সংস্কার করছে। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন সংস্কারের ঘোষণাও দিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

ইসির জরুরি সংবাদ সম্মেলন, আসতে পারে পদত্যাগের ঘোষণা

আপডেট সময় : ০২:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪