মঠবাড়িয়া ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৫০৭ বার পড়া হয়েছে

নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে [ info@albd.org ] যোগাযোগ করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না। সারাদেশে জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেইগুলোর ছবি এবং ভিডিও টুইটার [এক্স], ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কী নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর।

জনগণের আস্থা অর্জন কররার লক্ষ্যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও হয়, প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতারকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো- সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আওয়ামী লীগ

আপডেট সময় : ০৭:৪৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪