সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে র্যাব-৮ এর পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়
পিরোজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৫৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
র্যাব-৮ এর পূজা মণ্ডপ পরিদর্শন
পিরোজপুর জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব-৮। বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় র্যাব-৮ (বরিশাল) সিও আরাফাত ইসলাম। এ সময় পিরোজপুর সদরে আখড়া বাড়ি মন্দিরে প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আমরা অত্যন্ত আনন্দপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় উজ্জীবিত হয়ে এবার দুর্গা উৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে।
পূজা মন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, র্যাব-৮ পিরোজপুর জেলা কমান্ডার মো. মাসুদুর রহমান মনির, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।













