মঠবাড়িয়া ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর শহরের শেখপাড়ায় তার বাবার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবহান।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম খান (৩১) পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামের আমীর আলী খানের ছেলে। তিনি ২০১২ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৪ এপ্রিল রাতে মাহফিল থেকে ফেরার পথে রেজাউল এবং সহযোগীরা তার‌ই আপন ফুপাতো ভাই ফিরোজ মাঝিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

রেজাউলের কাছে ফিরোজের বোনকে বিয়ে দিতে না চাওয়ার জেরে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঘটনার পরের দিন ফিরোজের মা নাসিমা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে ২০১৭ সালের ৩১ জুলাই পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান ফিরোজসহ আরও ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ফিরোজের মা রেকসোনাসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

তবে মামলার রায় ঘোষণার আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিল রেজাউল। পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবহান জানান, গ্রেপ্তারকৃতকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪