মঠবাড়িয়া ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুর সাবেক মন্ত্রী শ ম রেজাউলসহ ৪০ জনের বিরুদ্ধে বি*স্ফোরক মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

পিরোজপুর ১ (নাজিরপুর, পিরোজপুর ও ইন্দুরকানী) আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ও তাঁর ২ ভাইসহ ৪০ জনের বিরুদ্ধে না‌জিরপুর থানায় ‌বি‌ষ্ফোরক আইনে মামলা হয়েছে।

বুধবার রাতে না‌জিরপুর উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব মো. আবু হাসান খান বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সাবেক মন্ত্রীর ছোট ভাই নাজিরপুর উপজেলার সদ্য বিলুপ্ত উপজেলা চেয়ারম্যান এস.এম নুরে আলম সিদ্দিকী শাহিন, মেজ ভাই মো. নজরুল ইসলাম বাবুল শেখ (৬০), সা‌বেক উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান শেখ মোস্তা‌ফিজুর রহমান রঞ্জু (৪৪), ছাত্রলীগ সভাপ‌তি ত‌রিকুল ইসলাম চৌধুরী তাপস (৩২), সাধারণ সম্পাদক আল আমিন (২৮), যুবলী‌গের সাধারণ সস্পাদক চঞ্চল কা‌ন্তি বিশ্বাসসহ ৪০ জনের নামে এবং আরও ১৫০-১৬০ জনকে অজ্ঞাত করে এ মামলা করা হয়।

মামলার এজাহার সূ‌ত্রে জানা যায়, ২০২২ সালের ৯ আগস্ট বিকেল ৩ টায় দ্রব্যমূলোর উর্ধ্বগতির প্রতিবাদে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিবাদ সভা সমাপ্ত করে নেতা-কর্মীদের মধ্যে অনেকেই অফিস থেকে বের হয়ে যায়। বিকেল ৬ টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ.ম রেজাউল ক‌রিমের নির্দেশে এবং ২,৪,৫,৩৯ নং আসামির নেতৃত্বে রামদা, শাবল, লাঠি, লোহার রড, চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতে তালা ভেঙ্গে বিএনপি অফিসে প্রবেশ করে। আসামিরা অফিস ভাঙ্গচুর ক‌রে, মালামাল লুট ক‌রে কক‌টেল বি‌ষ্ফোরিত ক‌রে। ওই ঘটনায় না‌জিরপুর উপ‌জেলা বিএন‌পির আহবায়ক মিজানুর রহমান দুলালসহ প্রায় ২ শতা‌ধিক নেতাকর্মী গুরুত্বর আহত হন।

না‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া মামলার বিষয়টি নিশ্চিত ক‌রে ব‌লেন, আসামি গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুর সাবেক মন্ত্রী শ ম রেজাউলসহ ৪০ জনের বিরুদ্ধে বি*স্ফোরক মামলা

আপডেট সময় : ১২:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪