মঠবাড়িয়া ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

৪৮ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসীর গাড়িতে একই জায়গায় ডাকাতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

মহাসড়কে ডাকাত দলের প্রধান টার্গেট যেন প্রবাসীরা। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের কুমিল্লা অঞ্চলে প্রতিনিয়ত ডাকাতের হাতে সর্বস্ব হারাচ্ছেন প্রবাস ফেরতরা।

গত ৪৮ ঘণ্টার ব্যবধানে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ফাল্গুনকড়ায় ডাকাতির শিকার হয়েছেন কুয়েত প্রবাসী নাইমুল এবং মালয়েশিয়া প্রবাসী বেলাল। শনিবার (১ মার্চ) ভোরে ডাকাতির শিকার হন ফেনীর দাগনভূঞা এলাকার প্রবাসী বেলাল।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) একই জায়গায় ডাকাত দল হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের সর্বস্ব কেড়ে নেয়।

তিনি জানান, পিকআপ ভ্যানে করে এসে তাদের প্রাইভেটকারে ধাক্কা দেওয়া হয়। এতে রাস্তার পাশে ছিটকে যান তারা। এরপর তাদের গাড়ির গ্লাস ভেঙে ডাকাতি করা হয়।

বেলাল আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছি। আসন্ন রমজানে পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাতে দেশে আসছিলাম। পথিমধ্যে ডাকাত দল মালয়েশিয়ান ৩ হাজার রিঙ্গিত ও ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়।

হাইওয়ের পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, প্রবাসীর গাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

৪৮ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসীর গাড়িতে একই জায়গায় ডাকাতি

আপডেট সময় : ০৩:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫