মঠবাড়িয়া ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মা’দকাসক্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকারের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। ছবিতে দেখা যায়, বাবুল সরকার একটি বেডরুমে খাটের ওপর খোলামেলা পোশাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবনে মত্ত রয়েছেন। তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে সেবন করছিলেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর বাবুল সরকারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার কার্যালয়েও তালা ঝুলতে দেখা গেছে এবং অফিসের অন্য কর্মচারীরাও এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

পিরোজপুরের সুশীল সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “অদ্ভুত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ”।

এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, বিষয়টি তার নজরে আসেনি। তবে তিনি ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মা’দকাসক্ত

আপডেট সময় : ০৩:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫