মঠবাড়িয়া ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়া উপজেলা বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কর্মিসভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। কর্মিসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল উদ্দিন খান মিলন, ঢাকা মহানগর বিএনপি নেতা কে এম জোবায়ের এজাজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সদস্য শেখ হাসানুল কবির লীন, পৌর বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন ফারুক, গোলাম মোস্তফা, মাহবুবুর রহমান, জসিম উদ্দিন ফরাজী, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা তসলিম আহমেদ মাসুম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শামীম মিয়া মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল।

কর্মিসভায় জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, এ দেশ থেকে বাকশালী শেখ হাসিনা পালিয়ে গেছে। তিনি তার দলের নেতাকর্মীদের ফেলে রেখে স্বজনদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এদেশ থেকে শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে বসে আরাম আয়েশ করছেন। আজকে ৬ মাসের হতে না হতেই আবার এ দেশকে নিয়ে বিদেশে বসে ষড়যন্ত্র শুরু করেছে। পার্শ্ববর্তী দেশে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে তারা যেনো পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের সহযোগীতা না করে। আমরা তাদের সহযোগীতা না পেয়ে যেনো ভেঙ্গে পড়ি এটা ভেবেছিলো।

কিন্ত এটা বাংলাদেশ, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছিলো সেই দেশের মানুষ এই বাংলাদেশী জনগন। তিনি সবাইকে নিয়ে একটি জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। জাতীয়তাবাদী দল জাতীয়তা বোধ সম্পন্ন যে দলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, গাড়ো, খাসিয়া, উপজাতি সবাই এ দলে থাকবে। আমরা ভেঙ্গে পড়তে শিখিনি।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরের মধ্যে ১৯ দফা কর্মসূচীর অনেকগুলো বাস্তবায়ন করেছিলেন। কুচক্রীমহল বিদেশীরা তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন।

আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশ শাসনের ভার পেয়েছিলেন। তিনি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিনত করেছিলেন। আমরা আগামী দিনে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পৌরসভা উপজেলা এবং জেলা পর্যায়ে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবো তাহলেই আগামীতে যোগ্য নেতৃত্ব তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়া উপজেলা বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫