মঠবাড়িয়া ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় এক সন্তানের জননীকে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

পিরোজপুরের মঠবাড়িয়ার জরিপেরচর গ্রামের লিমা আক্তার নামে এক সন্তানের জননীকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত লিমা আক্তার মঙ্গলবার বাদী হয়ে জরিপেরচর গ্রামের মজিদ হাওলাদারের পুত্র মোঃ ফরিদ হাওলাদারকে প্রধান ও মাহমুদ কাজীকে ২নং আসামী করে থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলায় এজাহার নামীয় ৬জন সহ অজ্ঞাতনামা আরো ৩-৪জনকে আসামী করা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেছেন, ৪নং আসামী মোঃ ইউনুছ তার সৎ ভাই। অন্যান্য আসামীরা তার দলীয় লোক। আসামীদের সাথে জমিজমা নিয়ে লিমার দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। বিরোধকে কেন্দ্র করে গত ৭ মার্চ কিছু আসামীরা লিমাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে।

এ বিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ১৯ মার্চ ওই অভিযোগ অগ্রগতি জানার জন্য থানায় যান এবং থানা থেকে বাড়ি ফেরার পথে রাত দশটার দিকে লিমার বাড়ির সম্মুখ ইট সলিং রাস্তায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিবাদীরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় এক সন্তানের জননীকে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০১:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫