মঠবাড়িয়া ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের স্টাফ কোয়ার্টারে মিললো যুবকের ঝু’ল’ন্ত লা’শ

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

পিরোজপুর সদরের যুব উন্নয়ন অধিদপ্তরের স্টাফ কোয়ার্টারে মামুন মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২ এপ্রিল) সকালে পিরোজপুর সদরের যুব উন্নয়ন অধিদপ্তর স্টাফ কোয়ার্টার (ডরমিটরি) নিচ তলার একটি রুম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবি, নববিবাহিত স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে মামুন আত্মহত্যা করেছেন।

নিহত মামুন মঠবাড়িয়া তুষখালীর জমাদ্দার বাড়ি এলাকার মোঃ মাহবুব হাওলাদার এর ছেলে। সে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক ট্রেডের আউটসোর্সিং এর কাজ করতো।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মামুন এ বছরের জানুয়ারি মাসে মংলায় চৈতি মিম নামে এক মেয়ের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই নববধূর সাথে মামুনের বনিবনা হচ্ছিল না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এ নিয়ে সবসময় তিনি মানসিক বিষণ্ণতায় ভুগতেন। ঈদের ছুটিতে বাড়ি গেলেও ঈদের দিন রাতেই তিনি তার কর্মস্থলে ফিরে আসেন। আজ সকালে ডরমিটরির অন্য রুমের বাসিন্দারা তাকে ডাকতে গেলে কোন সাড়া না পেয়ে তার রুমের দরজার ফাঁক থেকে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত মামুনের বোন মারুফা বলেন, আজ সকাল সাড়ে ছয়টার দিকে আমার সাথে কথা হয়। বারবার বলছিল “বউয়ের জন্য আমার জীবনটাই শেষ আমি মনে হয় আর বাঁচবো না” দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিল আমার ভাই।’

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সোবাহান বলেন, লাশ উদ্ধারের সময় মামুন ফ্যানের সাথে ঝুলছিল এবং গলায় গামছা পেচানো ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের স্টাফ কোয়ার্টারে মিললো যুবকের ঝু’ল’ন্ত লা’শ

আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫