মঠবাড়িয়া ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে বাস-ট্রাকের সং’ঘর্ষে নি’হত ৩

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ জামায়াতে ইসলামীর কয়েকজন প্রয়াত নেতার কবর জিয়ারতে যাওয়ার পথে দলটির নেতাকর্মীদের বহনকারী দুটি বাস রাজশাহী নগরীতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এতে তিনজন (০৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ত্রিশ (৩০) জন।
রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নাসিম ও জুয়েল। দুজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী। নিহত অন্যজনের নাম এখনও জানা যায়নি।
জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের শিক্ষা সফরের অংশ হিসেবে দুটি বাসে করে দলটি রওনা দেয়। সফরের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের উপরে মুখোমুখি অবস্থায় ছিল। এই ঘটনায় আহত ৩০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জামায়াতের নেতারা জানান, চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শিক্ষা সফরের আয়োজন করা হয়। দুটি বাস ভাড়া করে নেতাকর্মীরা রওনা দেন। সফরে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাসহ দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত করার ইচ্ছা ছিল তাদের। সফরে যাওয়ার পথেই রাজশাহীতে তাদের বাস দুটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। সংঘর্ষে একটি বাস সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। আরেকটি বাসের সঙ্গেও মুখোমুখী ধাক্কা লাগে।
ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি ও জামায়াত নেতা জসিম উদ্দিন সরকার বলেন, আমাদের ওই ‍দুই বাসে প্রায় ৯০ জন নেতাকর্মী ছিলেন। সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। তারা প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ কয়েকজন নেতার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে বাস-ট্রাকের সং’ঘর্ষে নি’হত ৩

আপডেট সময় : ০৬:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫