মঠবাড়িয়া ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে এক রাতে ৫ বাড়িতে চুরি

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

                  ছবি: মঠবাড়িয়া সমাচার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে সিঁধ কেটে একই রাতে পাঁচটি ঘরে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার এবং একটি মোবাইলফোন চুরি করে নেয় চোর।

শনিবার (৫ মার্চ) রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুহুদশকাঠি গ্রামে এ চুরির ঘটনা ঘটেছে। এরপর থেকে ওই এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে চোরেরা রিপন বৈদ্য, পার্থ বৈদ্য, প্রশান্ত বৈদ্য, সত্য বৈদ্য ও রমেন বৈদ্যের বাড়িতে সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে মূল্যবান জিনিস, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে। সকালে ঘুম থেকে উঠে চুরির নমুনা দেখতে পান ভুক্তভোগী পরিবারের লোকজন। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। একই রাতে একটি গ্রামের পাঁচটি বাড়িতে চুরি হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী রিপন বৈদ্য জানান, আমি কয়েকদিন আগে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি গরু বিক্রি করেছি। ঈদের ছুটির কারণে বন্ধ থাকায় ব্যাংকে টাকা রাখতে পারিনি। সব টাকাগুলো চোরেরা নিয়ে গেছে।

ভুক্তভোগী শোভা রানী বড়াল বলেন, রাত আড়াইটার দিকে গোয়াল ঘরের বাধা গরুগুলো দেখে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি আমার ব্যবহার করা দুটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। আমরা দিনমজুর, তাই অনেক কষ্ট করে এই অলংকারটুকু জোগাড় করেছিলাম।

ওয়ার্ড চৌকিদার ইমরান হোসেন বলেন, চুরির ঘটনা শুনে সরেজমিনে গিয়ে থানায় জানিয়েছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে কিছু অপরিচিত লোক ইউনিয়নে আনাগোনা করছে। তাদের মাধ্যমে এই চুরি সংঘটিত হতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ইউপি সদস্য কমলেশ রায় বলেন, এলাকায় কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটছে। ব্যস্ততার জন্য সরেজমিনে যেতে পারিনি। শুনেছি চুরি হওয়ার নমুনাগুলো একই প্রকৃতির। সম্প্রতি এলাকায় কিছু বখাটে ও কিশোর গ্যাংয়ের সৃষ্টি হয়েছে। তাদের নিয়ন্ত্রণ না করতে পারলে এ ধরনের চুরির ঘটনা ঘটতেই থাকবে।

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। একই রাতে একইভাবে সিঁধ কেটে পাঁচটি ঘরে চুরির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে এক রাতে ৫ বাড়িতে চুরি

আপডেট সময় : ০৭:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫