মঠবাড়িয়া ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

কাউখালী বাল্যবিয়ে পণ্ড: বরের বাবাকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বিপ্রা বাশুরি গ্রামে বাল্যবিয়ে আয়োজনের দায়ে বরের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।

শনিবার জানা যায়, ভাণ্ডারিয়া উপজেলার এক স্কুলছাত্রীকে বিয়ে দেওয়ার আয়োজন চলছিল বিপ্রা বাশুরি গ্রামের মিলন ডাকুয়ার ছেলে সুব্রত ডাকুয়ার সঙ্গে। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন সেখানে উপস্থিত হলে বর, কনে ও কনের বাবা বিয়ের আসর থেকে পালিয়ে যায়।

বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ অনুসারে বিয়ের আয়োজনের অপরাধে বর সুব্রত ডাকুয়ার বাবা মিলন ডাকুয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে ইউএনও স্বজল মোল্লা বলেন, ছেলের বাড়িতে বিয়ের আয়োজন করায় তাকে সাজা দেওয়া হয়েছে। কনে, কনের পিতা ও বর পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কাউখালী বাল্যবিয়ে পণ্ড: বরের বাবাকে কারাদণ্ড

আপডেট সময় : ১২:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫