মঠবাড়িয়া ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় মাদক মামলায় ১জনকে ৫ বছর সশ্রম কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ার একটি মাদক মামলায় ১ জনকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোস্তাগীর আলম এ আদেশ প্রদান করেণ। দন্ডপ্রাপ্ত মনির ফকির (৪৫) মঠবাড়িয়ার পশ্চিম পাতাকাটা গ্রামের মইন উদ্দিন ফকিরের পুত্র। একই মামলায় উপজেলার উত্তর মিঠাখালীর খলিল বিডিআর এর পুত্র মোঃ রানা ৩৮কে বে-কসুর খালাস প্রদান করেন।

মামলার বিবরনে জানাযায়,গত ৮অগষ্ট/২০১৮ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুর গোয়েন্দা পুলিশ সদস্যরা এসআই দেলোয়ার হোসেন জসিম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার ফুলঝড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় করিম আকন বাজার পাশের হাকিম মুন্সীর বাড়ী সংলগ্ন ইট সোলিং রাস্তার মাদক দ্রব্য বেচাকেনা কালে মনির আকনকে ৫১পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।

এ ব্যাপারে এসআই দেলোয়ার হোসেন জসিম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মনির আকনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (সেসান মামলা নং-২৫/১৯,জি,আর-২৫৮/১৮,ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের (সংশোধিত ২০০৪ এর ১৯(১) টেবিলের ৯(খ)/৭(ক)/১৯(৪)/২৫,তারিখ-৮/৮/২০১৮ইং) দায়ের করলে পুলিশ চার্জসীট প্রদান করেন।

এ মামলার রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু এবং আসামী পক্ষে এ্যাড. ফজলুল হক মামলাটি পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় মাদক মামলায় ১জনকে ৫ বছর সশ্রম কারাদন্ড

আপডেট সময় : ১২:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫