মঠবাড়িয়া ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে পুলিশ ভ্যান থেকে ছাত্রদল কর্মীকে ছিনতাই, গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমি নিয়ে বিবাদের স্থান থেকে কবির জোমাদ্দার নামে এক ছাত্রদল কর্মীকে আটকের পরে পুলিশ ভ্যান থেকে তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার পরপরই তাদের আটক করা হয়।

ছিনিয়ে নেয়া কবির জোমাদ্দার (২৮) পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য।

পুলিশ জানায়, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ানের মোর্শেদা বেগমের জমি স্থানীয় রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম ভাড়াটিয়া লোক দিয়ে দখল করার সময় ভুক্তভোগী মোর্শেদা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। এসময় ভান্ডারিয়া থানা থেকে এস. আই মানিক লাল হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশের টিম সেখানে উপস্থিত হন। তখন ঘটনাস্থল থেকে কবির জোমাদ্দার নামের এক জনকে আটক করে পুলিশ। এরপর তাকে গাড়ীতে করে থানায় নিয়ে আসার জন্য রওনা করে পুলিশের একটি দল।

পথে মঞ্জু মার্কেটের কাছে আসলে স্থানীয় কয়েকজন পুলিশের গাড়ি আটকে কবির জোমাদ্দারকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের উপরে হামলা চালায়। হামলায় পুলিশের এস আই মানিক লাল হাওলাদার ও কনস্টোবল মানস কুমার দাস আহত হয়।

এ ঘটনার সময় ফেইসবুক লাইভে এসে আটক কবির নিজেকে জেলা ছাত্রদলের সদস্য দাবি করে পুলিশকে নানা হুমকি দেয়।

ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার জানান, পুলিশের কাজে বাধা দেয়া ও পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। অপরদিকে মোর্শেদা বেগমের জমি জবর দখল করে দেয়ার অপরাধে আরও একটি মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে, পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি ঘটনাটি শুনেছেন বলে জানান। পাশাপাশি কবির জোমাদ্দার জেলা ছাত্রদলের সদস্য বলেও নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে পুলিশ ভ্যান থেকে ছাত্রদল কর্মীকে ছিনতাই, গ্রেফতার ২

আপডেট সময় : ০৪:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫