মঠবাড়িয়া ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পিরোজপুর জেলার নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) রনজিত দে’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ও গা ঢাকা দিয়ে থাকায় গত ৩ জুন তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন মামলা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুরের উপ সহকারী পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন সম্রাট।

নির্বাহী প্রকৌশলী রনজিত দে’র অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে বিপাকে পড়েছেন সিনিয়র সহকারী প্রকৌশলী ফজলে রাব্বি। তার ওপড়ে একটি সংস্থা অপ্রত্যাশিতভাবে চাপ প্রয়োগ ও হুমকি প্রদান করায় দীর্ঘদিন ধরে অফিসিয়াল দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন।এলজিইডি’র পাশাপাশি তিনি পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডেরও দায়িত্ব পালন করে আসছিলেন। এখানকার লোকজনও পৌর সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানা গেছে।

পিরোজপুর এলজিইডিতে ইতোপূর্বে কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামানকে যোগদান করতে বলা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট অধিদপ্তরকে তার অপরাগতা জানানোর পর ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম সরকারকে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়।

কিন্তু তিনিও পিরোজপুরে যোগদান করতে অস্বীকৃতি জানান। কারন হিসেবে অবসরের সময় স্বল্পতাকে যুক্তি হিসেবে দেখিয়ে অধিদপ্তরে আবেদন করেছেন তিনি। তবে কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান জুন মাসের পরে পিরোজপুর এলজিইডিতে যোগদান করতে পারেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত 

আপডেট সময় : ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫