মঠবাড়িয়া ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে বিচারকের অসৌজন্যমূলক আচরণে আদালত বর্জন আইনজীবীদের

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

পিরোজপুর সদর সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমানের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তার আদালত বর্জন করেছেন জেলার সকল আইনজীবী। জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিচারক আশিকুর রহমানকে অপসারণ না করা পর্যন্ত তার আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। রোববার (২২ জুন) এ সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয়।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বিচারক আশিকুর রহমান দেওয়ানী মামলা দাখিলে কোর্ট ফি নির্ধারণের ক্ষেত্রে আইন না মেনে সম্পত্তির মোট মূল্যের উপর মোকদ্দমার মূল্যমান (ভেল্যুয়েশন) নির্ধারণসহ স্ট্যাম্প আইন ও মামলার মুলতবি খরচা নির্ধারণ নিজের ইচ্ছে মত করতেন। এতে বিচার প্রার্থীরা অযথা আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন।

এ বিষয়ে আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীসহ অন্যান্য আইনজীবীরা আদালত চলাকালীন ওই সব বিষয়ের নির্ধারিত আইন তার সামনে তুলে ধরে সঠিক আইনে মামলা গ্রহণের অনুরোধ জানালে তিনি তা প্রত্যাখান করে আইনজীবীদের সঙ্গে অসৌজন্য ও অসদাচরণ করেন। এতে আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক তার আদালত বর্জন করেন। পরে এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভার সিদ্ধান্তে ওই বিচারককে অপসারণ না করা পর্যন্ত তার আদালত বর্জনের ঘোষণা দেয়। বিচারক আশিকুর রহমান এর আগেও জেলার মঠবাড়িয়া সহকারী জজ আদালতের বিচারক থাকাকালীন একই ভাবে বিচারকাজ করলে আইনজীবীরা তাকে আইন মেনে বিচারকাজ পরিচালনার অনুরোধ জানালে তিনি তা মানেননি বলে আইনজীবী সমিতি জানিয়েছে।

এ ব্যাপারে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরদার ফারুক আহম্মেদ জানিয়েছেন, পিরোজপুর সদর সহকারী জজ মোহাম্মদ আশিকুর রহমান আইন না মেনে নিজের ইচ্ছানুযায়ী বিচার কাজ করতেন। সে বিষয়ে আইনজীবীরা কিছু বলতে গেলে তিনি তাদের সাথে অসৌজন্য মূলক আচরণ করতেন। এতে আইনজীবীরা মর্মাহত ও ক্ষুব্ধ হলে আইনজীবী সমিতি ওই সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, সমিতির সিদ্ধান্তের কপি প্রধান বিচারপতির একান্ত সচিব সহ সংশ্লিষ্ট সব খানে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে বিচারকের অসৌজন্যমূলক আচরণে আদালত বর্জন আইনজীবীদের

আপডেট সময় : ০৪:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫