মঠবাড়িয়া ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় শহীদ নামে এক যুবক গ্রে*প্তার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ এর করা অভিযোগের ভিত্তিতে শহিদকে শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত শহীদ পিরোজপুর পৌরসভার মসিদবাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামক একটি ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুই জন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে যা দ্রুত‌ই বেশ কিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা পাওয়ার তাকে গ্রেফতার করে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় শহীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শহীদকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পিরোজপুরের সদর থানার পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় শহীদ নামে এক যুবক গ্রে*প্তার

আপডেট সময় : ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫