মঠবাড়িয়া ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

পিরোজপুরে অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি বরগুনা সদর উপজেলার আমতলারপাড় গ্রামের মো. মোশারেফ হোসেনের পুত্র মো. রাজীব।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ মার্চ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী ও নদমূলা এলাকায় গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে রাতে অভিযান চালানো হয়।

ওই সময় দণ্ডপ্রাপ্ত রাজীবকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে ডিবি পুলিশের দল তাঁকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে তাঁকে ভান্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং এসআই দেলোয়ার হোসাইন বাদী হয়ে রাজীবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন।

বরগুনা থানায় দণ্ডিত রাজীবের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০২:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫