মঠবাড়িয়া ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুরে যৌথবাহিনীর অভিযান, পাচারকালে সরকারি ১০ টন চালসহ ট্রাক আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

পিরোজপুর-বাগেরহাট সড়কের পিরোজপুর শহরের বলেশ্বর সেতুর ওপরে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা পুলিশের যৌথ টহল টিম অবৈধভাবে পাচারকালে একটি ট্রাকসহ ১০ টন সরকারি চাল আটক করে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত দেড়টার দিকে ট্রাকসহ চাল এবং ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।

আটক ট্রাকচালক বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মো. মিজান শেখ এবং হেলপার একই উপজেলার মো. রমজান হাওলাদার।

এ ব্যাপরে পিরোজপুর সদর থানার এস আই (নি.) মো. মহসিন হাবিব মৃধা বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. রবিউল ইসলাম।

ট্রাকচালক মিজান জানায়, পিরোজপুর পুরাতন পৌরসভা এলাকার মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহা গোডাউন হতে এ চাল খুলনায় নিয়ে যাচ্ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে টিয়ার, কাবিখা, জিআর চাল মজুদ করে সরকারি চালের বস্তা পরিবর্তন করে নূরজাহান ব্রান্ডের ছাপানো বস্তায় ভরে অবৈধভাবে খুলনায় পাঠানো সময় জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ১০ টন সরকারি চাল ভর্তি ট্রাকচালক মিজান ও হেল্পারসহ মোট দু’জনকে আটক করে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক খুলনায় পাচারকালে দু’জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ট্রাকে নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল যার বাজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা মোট ৭ লাখ টাকার চাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে যৌথবাহিনীর অভিযান, পাচারকালে সরকারি ১০ টন চালসহ ট্রাক আটক

আপডেট সময় : ১২:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫