মঠবাড়িয়া ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পিরোজপুর প্রতিপক্ষের বাধায় মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি সভা পণ্ড

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা প্রতিপক্ষের বাধায় পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সভা শুরু হলে নবগঠিত কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বাধা দেয় অপর অংশ। ফলে তা পণ্ড হয়ে যায়।

গত মাসে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এ কমিটিতে রয়েছে আহ্বায়ক শহিদুল হক চান, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কবির বাদল এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান।

জেলার সাত উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বদানকারী অর্ধশতাধিক মুক্তিযোদ্ধার অংশগ্রহণে সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে পরিচিতি সভা শুরু হয়।

এরপর কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগ এনে দুপুর পৌনে ১২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক আব্দুস সালাম বাতেনের নেতৃত্বে ২৫-৩০ জন নবগঠিত কমিটির বিভিন্ন সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে হট্টগোল শুরু করে। এ ঘটনার পর পরিচিতি সভায় অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা সভাস্থল ত্যাগ করলে সভা পণ্ড হয়ে যায়।

হট্টগোলের বিষয়টি স্বীকার করে আব্দুস সালাম বাতেন বলেন, আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে আমার নাম ছিল। তবে কেন্দ্রীয় সংসদকে ম্যানেজ করে আমাকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া এ কমিটিতে বেশ কিছু লোককে সদস্য করা হয়েছে যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কবির বাদলও একাধিক সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন।

তিনি বলেন, নতুন কমিটির অনেকই মুক্তিযোদ্ধা ছিলেন না। এছাড়া এদের মধ্যে কেউ কেউ আগে মুক্তিযোদ্ধা সংসদে দায়িত্বে পালনের সময় আর্থিক অনিয়ম করেছিল। তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। এসব কারণে কমিটির যুগ্ম আহ্বায়ক করার পরও কমিটি প্রত্যাখ্যান করেছি।

তবে সব অভিযোগ অস্বীকার করে কমিটির আহ্বায়ক চান বলেন, কেন্দ্রীয় সংসদ পিরোজপুরে এসে যাচাই বাছাই করেই এ কমিটি অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে প্রভাব বিস্তারের কোন সুযোগ ছিল না

নিউজটি শেয়ার করুন

পিরোজপুর প্রতিপক্ষের বাধায় মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি সভা পণ্ড

আপডেট সময় : ০২:০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫